সারিয়াকান্দি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক নিয়োগ ও সরকারি বরাদ্দে দুর্নীতির অভিযোগ
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার সারিয়াকান্দি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক নিয়োগ ও সরকারি বরাদ্দ উত্তোলন সংক্রান্ত একটি চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠেছে। ১৯৯৯ সালে প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুস সোবহান কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকা সত্ত্বেও, ২০১৪ সালে গোপনে আরেকটি কমিটি গঠন করে আমিনুল ইসলাম নামের একজনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই কমিটির মাধ্যমে গাইবান্ধা জেলা পরিষদ থেকে টিআর বরাদ্দের পরপর তিনবার মোট দেড় লক্ষ টাকা উত্তোলন করা হয়, যা কোনো উন্নয়নমূলক কাজে ব্যবহার না করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী শিক্ষক হাফিজুর রহমান জানান, নতুন প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মাদ্রাসার মূল কাগজপত্র ক্বারী শফিউল আলম (সাদা) এর কাছ থেকে সংগ্রহ করে নিজের দখলে রেখেছেন এবং নিজেকে একমাত্র বৈধ প্রধান শিক্ষক দাবি করছেন। এছাড়া, ২০১৭ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আহম্মেদ আলী নামের একজনকে নিয়োগ দেওয়া হয়, যিনি পরবর্তীতে জানান যে, তার স্বাক্ষর ও সিল জাল করে এই নিয়োগপত্র তৈরি করা হয়েছে।
মাদ্রাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা কমিটির সদস্যদের সন্তানরা জানান, তারা ২০১৪ সালে গোপনে গঠিত কমিটি সম্পর্কে অবগত ছিলেন না এবং এই কমিটির মাধ্যমে সরকারি বরাদ্দ উত্তোলনের বিষয়টিও তাদের অজানা ছিল। তারা এই ভুয়া কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জানান, তার কাছে দুই পক্ষের দুটি ফাইল জমা আছে এবং তিনি তাদের সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করতে বলেছেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন