ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পূর্ব শত্রুতার জেরে ফলন্ত ১৮০টি গাছ কেটে দিল প্রতিবেশি


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৫:৩৭

গাছের সাথে এ কেমন শত্রুতা..? গভীর রাতে প্রায় ৫লক্ষাধিক টাকার পেঁপে গাছ কাটে নষ্ট করল প্রতিবেশী লতিফ বিশ্বাস নামের এক ব্যাক্তি। সম্প্রতি যশোরের অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে গত ২৬মে (সোমবার) গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে লতিফ বিশ্বাস নামের এক ব্যক্তি তরিকুল গাজীর ত্রিশ শতক জায়গার উপরে রোপন করা ১৮০টি ফলন্ত লালতি জাতের হাইব্রিড পেঁপে গাছ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে । ভুক্তভোগী তরিকুল গাজী জানান, চাকরির সুবাদে আমি স্ত্রী সন্তান নিয়ে ঢাকাতে থাকি। তবে আমার গ্রামের বাড়িতে ৩০ শতক জায়গার উপরে লালতি জাতের হাইব্রিড পেঁপে গাছ আবাদ করি যেগুলো দেখাশুনা ও পরিচর্যার সমস্ত কাজ করে আমার বড় ভাই ও আমার ভাইপো ইমরান গাজী।
গত কয়েক মাস আগে আমার জমির উত্তর পাশে ২০ শতক জমি বিক্রয় হয় যেটি ক্রয় করেন আমারই এলাকার লতিফ বিশ্বাস নামের এক ব্যাক্তি। ওই জমিটি সে আগে লিজ নিয়ে চাষাবাদ করতো সেই সুবাদে জমিতে কুমড়ো গাছ ও অন্য গাছ লাগানো ছিল তবে কেনার আগে সেই গাছ উঠিয়ে নেওয়ার কথা থাকলেও না উঠিয়ে বার বার সময় দেওয়ার পরও সে লিজের সেই ফসল জমি থেকে উঠিয়ে নিয়ে যেতে অস্বীকৃতি জানাই, এক পর্যায়ে এসে সে গাছগুলো উঠিয়ে নেয় এবং আমাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এছাড়াও আমার জমির ভেতরে বিভিন্ন সময় ছাগল ছেড়ে দিয়ে ফসল নষ্ট করার চেষ্টা করতে থাকে। গত ২৬তারিখ গভীর রাতে আমার ভাইপো ইমরান আমাকে জানায় বাগানের সব গাছ কে বা কারা কেটে ফেলে রেখে গিয়েছে। ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন বলেন, এ বছর আমার পেঁপে বাগান থেকে প্রায় ৫লক্ষাধিক টাকার ফসল বিক্রির একটি ধারনা ছিল আমাদের তবে তার আগেই সব শেষ করে দিয়েছে। তিনি আরো জানান, উক্ত ব্যাপারে অভয়নগর থানায় আমি একটি সাধারণ ডায়েরী করেছি এবং সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠ বিচারের দাবির আশা করছি।

এছাড়াও উক্ত বিষয়ে অভয়নগরের উপ- সহকারী কৃষি অফিসার মো: মহিবুল ইসলাম জানান, বিষয়টি জানার পরে আমি সরজমিনে দেখতে গিয়েছিলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আমি আমার উদ্ধতন কর্মকর্তাকে অবগত করেছি। কৃষি অফিস কর্তৃক সহোযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।

অভিযোগের বিষয় জানতে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীমকে কল করলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি ঘটনা স্থানে পুলিশ গিয়েছে উক্ত ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে। সত্যতা পেলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান