ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করল বিএসএফ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৫:৫৮

সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।তার মধ্যে ৭ জন পুরুষ,৭ জন নারী এবং ৯ জন শিশু রয়েছে।

মঙ্গলবার(২৭ মে)রাতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে পার করে বাংলাদেশে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পুশইনের পরপরই বিজিবি সদস্যরা তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েছেন।বর্তমানে তারা সদরের কুশখালী সীমান্ত এলাকায় বিজিবির ক্যাম্পে রয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন কুশখালী বিওপির একটি প্রতিনিধি দল সীমান্তের ভারতীয় অংশে বিএসএফ'র কৈজুরী ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠকে বসেছে।

জানা গেছে,উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু