ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

সশস্ত্র বাহিনী যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতঃ স্বরাষ্ট্র উপদেষ্টা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৫:৫৮

 রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে নবীন রিক্রুট ১৪ তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২ তম ব্যাচ কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ। 

মঙ্গলবার (২৭ মে) সকালে প্রশিক্ষণ কোর্সের এই সমাপনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

এসময় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তের নিরাপত্তার কোন ঘাটতি নেই। সশস্ত্র বাহিনী যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। সীমান্তে পুশইনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

উপদেষ্টা কারা রক্ষীদের বুনিয়ানি কোর্সের প্রশংসা করে বলেন,  প্রশিক্ষণে অর্জিত পেশাগত জ্ঞান, সততা, দেশপ্রেমের মাধ্যমে তারা দেশ জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

প্রশিক্ষণ কোর্সে মোট ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস ও ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেত্রে সেরা ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের সম্মাননা প্রধান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু