ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোনা দুর্গাপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নারীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৫:৫৯

নেত্রকোনার দুর্গাপুরে নিরপরাধ বিএনপি’র নেতাকর্মীদের নামে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
আজ সোমবার (২৬ মে) দুপুরে নারী সমাজের উদ্দ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে হাজারো নারীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব মোড়ে এসে শেষে হয়। পরে এখানে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহনকারী আফরোজা আক্তার বলেন, গত বৃহস্পতিবার (২২ মে) রাতে পুর্ব-বাকলজোড়া গ্রামে সংঘঠিত বাড়ীঘর ভাংচুর, আহত ও নিহতের ঘটনায় আমার স্বামী তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মুলত ঘটনার দিন সে নেত্রকোনা অবস্থান করে বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেছিলো, যার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমার স্বামীসহ বিএনপি নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে আমি প্রত্যাহারের দাবী জানাই।

নারী সমাজের সদস্য জাহানারা বেগম বলেন, বিএনপি নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা দেয়া তা সঠিক নয়। মুলত বিএনপি‘র রাজনীতি থেকে জামাল মাস্টারসহ অন্যাদের কুলষিত করার জন্য, কৌশলে তাদের নাম ব্যবহার করা হয়েছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবী জানাই।

মানবাধিকার কর্মী শিউলী আক্তার বলেন, জামাল মাস্টার একজন শিক্ষক, তার জনপ্রিয়তাকে ধংস করার জন্য কিছু কু-চক্রী মহল তাকে হত্যা মামলা জড়াতে চাচ্ছে। জামাল মাস্টার উপজেলার বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত। তাকে দাবিয়ে দেয়ার জন্যই এই নীল নকশা করা হয়েছে। আমি এই মামলা প্রত্যাহারের দাবী জানাই।

এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, শ্যামলী বেগম, হাসিনা আক্তার, তানজিনা আক্তার সাবিনা বেগম, মুন্নি আক্তার, জমিলা খাতুন, তাহেরা বেগম প্রমুখ।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান