ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৬:৪

নওগাঁর ধামইরহাটে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ‘পার্টনার কংগ্রেস’" উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ২৭ মে মঙ্গলবার সকাল ১০টায় পার্টনার কংগ্রেসের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও পার্টনার কংগ্রেসের সভাপতি মোছাঃ জেসমিন আক্তার। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের। কার্যক্রমে উত্তম কৃষি চর্চা (এঅচ) বিষয়ে ধারনা উপস্থাপন, কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন নওগাঁ জেলা কৃষি দপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ। এছাড়াও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে ধারনা প্রদান এবং কৃষকদের করণীয় বর্ননা করেন ধামইরহাট কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ অভিজিৎ কুমার কুন্ডু, উপ সহকারি কৃষি কর্মকর্তা আবু সাঈদ। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী,ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম প্রমুখ। পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রাপ্ত ধারনা প্রতিবেশী কৃষকের নিকট ডেলিভরি দিতে অংশগ্রহনকারিদের প্রতি আহবান জানান উপপরিচালক আবুল কালাম আজাদ।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন