ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

জমজমাট হয়ে উঠেছে বিজয়নগরের লিচুর বাজার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৫-২০২৫ রাত ১২:২০

জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লিচুর হাট খ্যাত আউলিয়া বাজার। প্রতিদিন ভোররাত সাড়ে ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত হাটটি লিচু চাষি, ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম থাকে। আশেপাশের গ্রামের বাগানিরা ভোর রাতেই লিচু নিয়ে বাজারে হাজির হন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ৪৪০ হেক্টর জমি থেকে প্রায় ২৫ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে।

পুবের আকাশে তখনও ফোটেনি আলো। ভোররাত থেকেই জমজমাট হয়ে উঠে বিজয়নগরের লিচুর হাট খ্যাত আউলিয়া বাজার। কেউ লিচু নিয়ে আসছে টুকরিতে করে, কেউ রিকশায়, কেউ ভ্যানে। আউলিয়া বাজারে পাটনাই, বোম্বাই, চায়না থ্রি, চায়না-টু ও এলাচি জাতের লিচু পাওয়া যায়। পাটনাই জাতের প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে দেড় থেকে আড়াই হাজার টাকায় আর বোম্বাই লিচু বিক্রি হচ্ছে ২ থেকে ৪ হাজার টাকায়। লিচুর মৌসুমজুড়ে মাসব্যাপী প্রতিদিন লিচু বিক্রি করছেন বাগানি ও চাষিরা। এবার আবহাওয়া প্রতিকূল থাকায় ফলন কিছুটা কম হলেও বাজারে লিচুর চাহিদা রয়েছে। ফলন কম হলেও ভালো দাম পাচ্ছেন চাষিরা।

এখানকার লিচু সুস্বাদু হওয়ায় দূরদূরান্ত থেকে পাইকাররা ছুটে আসেন। ব্রাহ্মণবাড়িয়ার বাইরেও কুমিল্লা, নরসিংদী, ভৈরব, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল, ফেনী ও রাজধানী ঢাকার ব্যবসায়ীরা এখান থেকে লিচু কিনে নিয়ে যান।

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু