ত্রিশালে ভূমি মেলা থেকে হাজারের অধিক জনসাধারণকে ভূমি সেবা প্রদান
ভূমিসেবা দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও এক হাজারের অধিক মানুষ কে সেবা প্রদান করা হয়েছে। তিন দিনব্যাপী এ 'ভূমি মেলা-২০২৫' মঙ্গলবার (২৭ মে) শেষ হয়েছে।
'নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি - নিজের জমি সুরক্ষিত রাখি' প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটির সূচনাতে উপেজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, ত্রিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য আনম ফারুক, ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, দিবসটি উপলক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও এক হাজারের অধিক মানুষ কে ভূমি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করা হয়। তিন দিনব্যাপী এ 'ভূমি মেলা-২০২৫' মঙ্গলবার (২৭ মে) সমাপ্ত হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী