ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় চিংড়ির রেনু জব্দ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৮-৫-২০২৫ দুপুর ৩:১০

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় অবৈধ ভারতীয় চিংড়ির রেনুসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার রাত ৩টার দিকে উপজেলার পাঁচথুবী ইউনিয়ন চাঁনপুর এলাকায় রেনুসহ ট্রাকটি জব্দ করে বিজিবি। এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ সদর উপজেলা পাঁচথুবী ইউনিয়ন চাঁনপুর নামক স্থানে মালিক বিহীন ১টি ট্রাকসহ ৫১ ড্রাম চিংড়ির রেনু জব্দ করা হয়। জব্দ করা রেণু পোনার আনুমানিক মূল্য এক কোটি ২০ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দ মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে। সে সাথে তারা সীমান্তে চোরাচালান ও অন্যান্য অপরাধ রোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এর আগেও একাধিকবার অবৈধ পণ্য আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ