সিংড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ’ শীর্ষক সেমিনার
নাটোরের সিংড়ায় ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের কার্যালয়ের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সিংড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ। এতে মুখ্য আলোচক হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের বক্তব্য দেন।
সেমিনারে জানানো হয়, নাটোর জেলার সিংড়া উপজেলার ১ হাজার ২০২ জন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ রয়েছেন। এই জনগোষ্ঠীর কামার, শতরঞ্জি, লোকজ শিল্পী, কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী, কাঁসা পিতল পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামতকারী, লোকজ যন্ত্র, নকশী কাঁথা শিল্পী ও শীতল পাটি প্রস্তুত করে জীবনযাপন করে থাকেন।
এসময় নওগাঁ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, প্রাণীসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন প্রমূখ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান