ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সন্ত্রাস-সাম্প্রদায়িকতা রুখতে মাঠে ইমামরা: ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সচেতনতামূলক সভা


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২৮-৫-২০২৫ দুপুর ৩:৫৮

“সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুরে।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, "শুধু আইন প্রয়োগ করে সব কিছু রোধ করা সম্ভব নয়। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে ইমামদের মতো ধর্মীয় নেতৃত্বকে সম্পৃক্ত করা জরুরি। মুসলিম প্রধান দেশে ইমামরা সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি।"
তিনি আরও বলেন, “ইমামগণ সমাজে অত্যন্ত সম্মানিত অবস্থানে রয়েছেন। সেই হিসেবে তাদের দায়বদ্ধতাও বেশি। সরকারের নীতিমালা বাস্তবায়নে ইমামদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান,শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, প্রবীণ সাংবাদিক ও আরটিভির জেলা প্রতিনিধি আবুল হোসেন এবং ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা মুফতি মোঃ রহুল আমিন।
আলোচনা সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সমাজে চরমপন্থা প্রতিরোধ এবং সামাজিক নানা সমস্যার সমাধানে ইমামদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুরের উপপরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহা।

এমএসএম / এমএসএম

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা