তিন দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ, নিত্য-প্রয়োজনী সংকট
সাগর উত্তাল থাকায় তিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের মানুষের নিত্য-প্রয়োজনী মালামাল সংকট রয়েছে। এছাড়া সকাল থেকে বৈরী আবহাওয়ায় দ্বীপে ঝড়ো হাওয়া শুরু হয়েছে।
টেকনাফ-সের্ন্টমাটিন রুটের সার্ভিস বোটের সভাপতি রশিদ আহমদ বলেন, ‘বৈরী আবহাওয়ার কারনে দুর্ঘটনা এড়াতে গত তিন ধরে এ রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে নিত্য-প্রয়োজনীয় মালামাল সংকট দেখা দিয়েছে। এছাড়া দ্বীপে আগের থেকে লোকজন কর্মহীন হয়ে পরায় দূর্দিন যাচ্ছিল। তার উপর বৈরী আবহাওয়ার কারনে দ্বীপবাসী আরো কষ্টের মধ্য পরেছে।’
তিনি বলেন, ‘দ্বীপে সকাল থেকে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়েছে। এতে আমরা মাছ ধরার ট্রলারগুলো টেকনাফে নিরাপদে নিয়ে এসেছি। এভাবে চলতে থাকলে দ্বীপের অবস্থা খুবিই করুন হবে।;
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উত্তাল রয়েছে সাগর। এতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। লঘুচাপের প্রভাবে কক্সবাজার জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার (২৮ মে) সকাল থেকে উপকূলের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে বলে আবহাওয়া অধিদপ্ত। এই পরিস্থিতিতে কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে
অন্যদিকে পানির উচ্চতা বৃদ্ধির কারনে টেকনাফ সীমান্তে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নাফনদীর তীরে জোয়ারে আঘাতে ভাঙছে বেধি বাঁধ। এতে সেখানে থাকা বসবাসকারীরা আতঙ্করে মধ্য রয়েছে।
শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, ‘সকাল থেকে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। এছাড়া নাফনদীর পানির উচ্চতা বৃদ্ধি হয়ে ঢেউয়ের আঘাতে নাফের তীরে ভেঙ্গে যাচ্ছে বেড়ি বাধঁ। এতে সেখানে থাকান অর্ধশতাধিক মানুষ ঝুঁকির মধ্য রয়েছে।’
জানতে চাইলে সেন্টমার্টিন ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘গত তিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের মানুষের নিত্য-প্রয়োজনী সংকটে পরেছে। এছাড়া দ্বীপে একটা মানুষের খুব খারপ সময় যাচ্ছে। তার উপর সকাল থেখে ঝড়ো-বাতাস শুরু হয়েছে। এতে সাগরের পানির উচ্চতা বেড়েছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারনে টেকনাফ ও সেন্ট মার্টিন থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রলার ও নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আগে থেকে দ্বীপে জেলেসহ প্রায় আড়াই হাজার মানুষের জন্য সহতায় পাঠানো হয়েছে। এরপরও আমরা নিয়মিত খোঁজ রাখছি। বৈরী আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে। এছাড়া শাহপরীর দ্বীপে নাফের পাড়ে ভাঙনে বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।’
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত
Link Copied