ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে মুক্তিযোদ্ধার বাড়ী দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৮-৫-২০২৫ দুপুর ৪:২

রাজশাহী নগরীর চন্ডীপুর প্রেসক্লাবের পেছনে এক মুক্তিযোদ্ধার সন্তান ও তার বসতবাড়িতে জোরপূর্বক হামলা, পরিবারের সবাইকে মারধোর ও ভয়ভীতি দেখিয়ে বসতবাড়ী থেকে বের করে দিয়ে বাড়ী দখল নিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। এমনই অভিযোগ তুলে বাড়ী ফেরত, হামলা-মারধোরের প্রতিবাদ  ও সন্ত্রাসীদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী মুক্তিযোদ্ধার সন্তান। 

বুধবার (২৮ মে) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব'র সম্মেলন কক্ষে রাজশাহী নগরীর রাজপাড়া থানার চন্ডীপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা  মরহুম আব্দুস সামাদ'র ছেলে ভূক্তভোগী শাহাজাদা সামাদ সুমন (৪৪) এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহাজাদা সামাদ বলেন, ২০১০ সালে হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন কর্তৃক হোঃ নং-২২০, তফশীল- জেলা রাজশাহী, থানা-রাজপাড়া, মৌজা- চন্ডিপুর, জে.এল-৬, আরএস খতিয়ান নং-২৬, আরএস দাগ নং- ৫০৬ এর তিনতলা বিল্ডিং টেন্ডারের মাধ্যমে প্রাপ্ত হই। ওই বাড়িটি পৈতৃক সুত্রে আমাদের বাড়িটি হলেও হাউস বিল্ডিং লোনে বাড়িটি লিলাম করা হয়। টেন্ডারে বাড়িটি পায় মিশকি আলম। পরে মিসকি আলমের নিকট থেকে নগদ অর্থে কিনে নেওয়া হয়। 

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মিসকি আলম ও একই এলাকার মাইনুদ্দিনসহ অজ্ঞাত ৩৫/৪০ সংঘবদ্ধ সন্ত্রাসী নিয়ে ২৭ মে সকাল ৯ টায় আমার বাড়িতে হামলা চালায়। জিনিসপত্র লুটপাট করে আমার পরিবারের সদস্যদের মারধোর করে বাসা থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি অভিযোগ করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে শাহাজাদা সামাদ বলেন, মিসকি আলম  উক্ত তফশীলভুক্ত সম্পত্তি টেন্ডারে প্রাপ্ত হয়ে ৩০% টাকা বাবদ ৭ লক্ষ ১৪ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে  ২৭ জুন ২০১২  রাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এক সালিশ অনুষ্ঠিত হয়। উক্ত সালিশে মিসকি আলম আমার কাছ থেকে ১১ লাখ টাকা বুঝে নিয়ে তার টেন্ডারে প্রাপ্ত তফশীল সম্পত্তি চুক্তিপত্রের মাধ্যমে আমার কাছে হস্তান্তর করে। ঐ সম্পত্তির বাকি  ৭০% অর্থাৎ ২০ লক্ষ ২৪ হাজার ২৭ টাকা আমি হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনকে বুঝিয়ে দিলেও তারা আমাকে বাড়ীর রেজিস্ট্রি দিতে অস্বীকার করে। তখন
আমি কোন উপায় না পেয়ে মিসকি আলমের বিরুদ্ধে রাজশাহী কোর্টে একটি দেওয়ানী মামলা করি (মামলা-২৩/২০১৯)। বর্তমানে মামলাটি চলমান। সন্ত্রাসীদের হামলার পর  থানায় অভিযোগ দায়ের করি। আমি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷ উক্ত সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকিসহ নানাবিধ ভয়ভীতি প্রদর্শনে ভীতসন্ত্রস্ত ও নিরুপায় হয়ে আজকের এ সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি। 

এ বিষয়ে রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ