১ টনের ‘জমিদার’ কাঁপাবে পূর্বধলার কোরবানির হাট, দাম হাঁকাচ্ছে ৭ লাখ
আর ক'দিন বাদেই পবিত্র ঈদুল আযহা। কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের পশু বিক্রি ও কেনার অপেক্ষায় ক্রেতারা বিক্রেতারা, ঠিক তখনই নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক বিশাল আকৃতির ষাঁড় গরু– যার নাম 'জমিদার'।
স্থানীয় বাসিন্দা হাজী মোহাম্মদ আব্দুল হেকিমের পালিত এই ১ টন (১০০০ কেজির ও বেশি ওজনের) ষাড়টি শুধু ওজনেই নয়, রঙ, জাত ও দৃষ্টিনন্দন গড়নে দারুণ আকর্ষণীয়। পাঁচ বছর বয়সী, ৬ দাঁতের শাহীওয়াল জাতের এই গরুর গায়ে কালো-বাদামী মিশ্র রঙের প্রলেপ, মাথায় রয়েছে হালকা সাদা রঙের ‘জমিদারি মুকুট’ – যেন একেবারে নামের সার্থকতা প্রমাণ করে দেয়।
সম্পূর্ণ অর্গানিক উপায়ে বড় করা গরুটিকে কোনো ইনজেকশন বা কৃত্রিম মোটাতাজাকরণে পরিপুষ্ট করা হয়নি বলে দাবি হেকিমের। প্রতিদিন প্রায় ১৫ কেজি দেশীয় ঘাস, খৈল, ভূসি ও ভুট্টা জাতীয় খাদ্য খাওয়ানো হয় তাকে। এতে দৈনিক খরচ হয় গড়ে ১ হাজার টাকার মতো।
গত বছরও কোরবানির বাজারে গরুটি তোলা হয়েছিল। তবে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেবার বিক্রি করেননি মালিক। এবার ‘জমিদার’-এর দাম হাঁকা হয়েছে ৭ লাখ টাকা। যদিও দর কষাকষির সুযোগ রাখা হয়েছে।
প্রতিদিন গরুটি দেখতে আসছেন শতাধিক উৎসুক মানুষ। কেউ কেউ আগ্রহ দেখিয়েছেন কেনার ব্যাপারেও, যদিও এখনো চূড়ান্ত কোনো বিক্রয় হয়নি। হেকিম বলেন, “দেশীয় ঘরানার বড় ও স্বাস্থ্যবান গরু যারা চান, তাদের জন্য জমিদার আদর্শ হতে পারে। এটা কোনো ফার্মের গরু না, একদম দেশীয় পরিচর্যায় বড় করা।”
‘জমিদার’ ছাড়াও হেকিমের গোয়ালে আরও আটটি দেশীয় জাতের ষাঁড় ও গাভী রয়েছে, যেগুলোকেও ঈদুল আজহার বাজারে তোলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা বলছেন, গ্রামের মানুষদের মাঝে এমন গরু খুব একটা দেখা যায় না। গরুটি সবার নজর কেড়েছে। ক্রেতারা এক দেখাতেই পছন্দ করতে বাধ্য। এমন সুন্দর গরু দিত্বীয়টি নেই জেলায়। জমিদার এবার কুরবানির বাজারে পূর্বধলার গর্ব হয়ে উঠবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ