ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা পিয়াল নিহত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৮-৫-২০২৫ দুপুর ৪:১৯

জয়পুরহাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছাত্রদলের এক নেতা। আজ দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট শহরের ইসলামনগর তেঘর রেলগেইট সংলগ্ন  এলাকায় ছুরিকাঘাতে নিহত হন তিনি। স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্তায় তাকে উদ্ধার করে দ্রুত জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পিয়াল (৩০) জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ইসলামনগর এলাকার মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক। 

প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে।  কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে তার বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করে। এর আগেও পিয়ালকে কুপিয়ে জখম করে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই সুত্র ধরে আজ তাকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পর বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন সহ নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা সুষ্ঠু বিচার দাবি করেছেন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক জানান, আমরা ধারণা করছি পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। দূর্বিত্তরা তার সামনে তাকে কুপিয়ে হত্যা করে। আসামীদের গ্রেফতার এর চেষ্টা চলছে। 

জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে   অভিযান চলছে। গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার