নেত্রকোনায় গ্রামীণ শিল্পের মাসব্যাপী তাঁত-কুটির শিল্প মেলা শুরু
নেত্রকোনায় শুরু হয়েছে মাসব্যাপী তাঁত, বস্ত্র,কুটির শিল্প ও বাণিজ্য মেলা। স্থানীয় ঐতিহ্যবাহী হস্ত ও কুটির শিল্পের বিকাশ, বিপণন এবং জেলার সাধারণ মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা করতেই এই ব্যতিক্রমধর্মী মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে শহরের জয়নগর এলাকার দত্ত উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. কিবরিয়া চৌধুরী হেলিম।
মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোখলেছুর রহমান খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান প্রমুখ।
মেলায় হস্ত, কুটির ও বস্ত্র শিল্পসহ বিভিন্ন পণ্যের প্রায় শতাধিক স্টল অংশ নিয়েছে। এসব স্টলে প্রদর্শিত হচ্ছে মাটির তৈজসপত্র, কাঠের তৈরি আসবাব ও নকশা করা সামগ্রী, দেশীয় তাঁতের কাপড়, চামড়াজাত সামগ্রী, খাদ্যপণ্য, নকশীকাঁথা, গৃহসজ্জার সামগ্রীসহ নানান ধরনের দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব হস্তশিল্প।
আয়োজকেরা জানিয়েছেন, এ মেলার প্রধান লক্ষ্য হচ্ছে—জেলার ঐতিহ্যবাহী হস্ত ও কুটির শিল্পের শিল্পীদের উৎপাদিত পণ্যের সঠিক বাজার সৃষ্টি করা এবং তাদের নৈপুণ্যকে দেশব্যাপী তুলে ধরা। পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের জন্য সুস্থ বিনোদনের একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবেও কাজ করবে এই মেলা।
মেলার প্রতিদিনের আয়োজনে থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে লোকজ সংগীত, নাটিকা, নৃত্য পরিবেশনা এবং শিশুদের জন্য বিভিন্ন রকম রাইডিং ও খেলাধুলার ব্যবস্থা। সন্ধ্যার পর জমে উঠবে মেলার প্রাণ—সংস্কৃতি ও কণ্ঠসংগীতের মনোমুগ্ধকর আয়োজন।
মেলার আয়োজক ও জেলা সমবায় ব্যাংকের নেতারা জানিয়েছেন, নেত্রকোনার মতো শিল্পনির্ভর জেলায় হস্ত ও কুটির শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের মেলা কেবল অর্থনীতিকে চাঙ্গা করে না, সামাজিক বন্ধনও দৃঢ় করে।
তাঁরা আশা প্রকাশ করেন, প্রতি বছর নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত থাকলে জেলার বহু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের শিল্পচর্চায় নবউদ্যম পাবে এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন