ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে ব্যস্ত সময় পার করছে খামারীরা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৫-২০২৫ দুপুর ৪:৪৬

কুড়িগ্রামে ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানীর পশু   প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে কুড়িগ্রামের খামারীরা। সম্পূর্ণ প্রাকৃতিক  খাবারে ও দেশীয় পদ্ধতিতে গরু লালন-পালন এবং মোটাতাজা করেছে জেলার খামারীরা। লাভের আশায় শেষ মুহুর্তে পশুর পরিচর্যায় ব্যস্ত তারা।গরু-মহিষসহ বিভিন্ন প্রজাতির কোরবানীর পশু মোটাতাজা বা হৃষ্টপুষ্ট করা হয়েছে। যা স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। ঈদুল আযহার কোরবানীর জন্য চলতি বছর কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় প্রাণি সম্পদ বিভাগের পরামর্শ ও তত্ত্বাবধানে ৫ শতাধিক ছোট -বড় খামারে গরু ১লাখ ৩০হাজার ৭শ ৪২ আর ছাগল ১লাখ ৫৫হাজার  গরু,ছাগল ও ভেড়া কোরবানীর জন্য প্রস্তুুত করা হয়েছে। জেলায় এ বছর কোরবানীর জন্য চাহিদা রয়েছে ১লাখ ৭২ হাজার হাজার পশু । উদ্বৃত্ত থাকবে ৫৭ হাজার পশু।  বতমান বাজারে পশু খাদ্যের দাম বেড়েছে, তাই বাড়তি দামে পশু বিক্রয় করছে খামারীরা। যদি কম দামে বিক্রয় করে তাহলে  লোকসান গুণতে হবে, হারাতে হবে পুঁজিও। আবার পশুর খামারে কাজ করে অনেকের কর্মসংস্থান হয়েছে। দিন-রাত পরিচর্যা করে কোরবানীর পশুর হাটে পশুগুলি তুলতে শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন তারাও। কোন ক্ষতিকর ও ভেজাল খাদ্য ছাড়া দেশীয় পদ্ধতিতে খাবার খাইয়ে গরু মোটাতাজা বা হৃষ্টপুষ্ট করা হচ্ছে। এছাড়াও কোরবানীর পশু বেচা-কেনার জন্য এ বছর স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন উপজেলায় স্থায়ী ও অস্থায়ীভাবে ২৯ টি পশুর হাটের অনুমতি দেয়া হয়েছে।
খামারের শ্রমিকরা জানায় আমাদের খামারে গরু-ছাগল রোগ মুক্ত। মানুষের শরীরে যাতে কোন ক্ষতি না হয় সেই সব খাবার গরু-ছাগলকে আমরা দেই।  প্রতিনিয়ত ঘাস, ভুট্টা,খড় সহ ন্যাচারাল খাবার দেই ।এভাবেই আমরা প্রতি কোরবানী ঈদের জন্য গরু প্রস্তুত করে থাকি।
খামারের ম্যানেজার বাবলু মিয়া জানায়আমাদের ফার্মে একশর মত গরু আছে। তার মধ্যে ৪০টি গরু কোরবানী ঈদের জন্য প্রস্তুত করেছি। আগে পাবনা সহ জেলায় ৪০ টি গরু বিক্রি  করেছি । লাইভ ওয়েটে আমরা গরু ও ছাগল বিক্রি করি। প্রতিকেজি গরু ৪শ৫০টাকা। আর ছাগল ৫শ৭০টাকা কেজি দরে বিক্রি করি। হাওয়াই এর চেয়ে লাইফ ওয়েটে কিনলে ক্রেতা অনেক লাভবান হবে।
খামার মালিক মোঃ আনন্দ ও  জাহাঙ্গীর জানান তাদের খামারে গরু,ছাগল রয়েছে কোরবানী ঈদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্ববধায়নে এই সব গরু ও ছাগল লালন পালন করেছি।  এবং লাইট ওয়েটের মাধ্যমে বিক্রি করছি।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,হাবিবুর রহমান জানান এ বছর কোরবানির জন্য প্রস্তুত গরু ছাগল চাহিদা পুরন হয়ে উদবৃত্ত ৫৭ হাজার গরু দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে।    

এমএসএম / এমএসএম

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি

লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী

ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ