জয়পুরহাট মহকুমা সদর দপ্তর নামফলক সংস্কার কাজের উদ্বোধন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে জয়পুরহাট মহকুমা সদর দপ্তর এর উদ্বোধনী নামফলক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে অবস্থিত নাম ফলক সংস্কার কাজের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আল মামুন হক, জয়পুরহাট জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, শহর ছাত্রদলের আহবায়ক মাহফুজ শুভ, জেলা যুবদলের সাবেক সদস্য সাহাদুর রহমান সাগর প্রমুখ।
পরে শহীদ জিয়াউর রহমানের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জয়পুরহাট জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোহাম্মদ লোকমান হোসেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’