ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

শরীয়তপুরে গ্রীল কেটে গোডাউন থেকে সাড়ে ১০ লাখ টাকার প্যাকেট দুধ (বায়োমিল) চুরির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৫-২০২৫ দুপুর ৪:২৩

শরীয়তপুর সদরে রাতের আধারে গোডাউন ঘরের পিছনের বেলকনির গ্রীল কেটে ও জানালার থাইগ্লাসের লক ভেঙ্গে শিশুদের প্যাকেট দুধ ৭৯ কাটুন (বায়োমিল) চুরির অভিযোগ উঠেছে। যার বাজার মূল্য ১০ লাখ ৫৯ হাজার ৮৯৭ টাকা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুড়াশী এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায়  ভুক্তভোগী এসএম নুরুল হুদা বাদি হয়ে সদরের পালং মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়াশী এলাকার দেলোয়ার হোসেন মৃধার বাড়ি ভাড়া নিয়ে ভিটালাক ডেইরী এন্ড ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর পরিবেশক হিসেবে গোডাউন দিয়ে ব্যবসা করে আসছেন নুরুল হুদা। হঠাৎ করে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গোডাউন ঘর বন্ধ করে পাশের রুমে ঘুমাতে যান তিনি। পরবর্তীতে গোডাউন ঘরের পিছনের উত্তর পার্শ্বের বেলকনির গ্রীল কেটে ও জানালার থাইগ্লাসের লক ভেঙে গোডাউন ঘর থেকে শিশুদের প্যাকেট দুধ ৭৯ কাটুন (যার মূল্য ১০ লাখ ৫৯ হাজার ৮৯৭ টাকা) বায়োমিল অজ্ঞাত ব্যক্তিরা চুরি করে নিয়ে যায়। 

ভুক্তভোগী এসএম নুরুল হুদা অভিযোগ করে বলেন, আমি রাতে গোডাউন ঘর বন্ধ করে পাশের রুমে ঘুমাতে যাই। সকালে উঠে দেখি বেলকনির গ্রীল কেটে ও জানালার থাইগ্লাসের লক ভেঙে আমার গোডাউন ঘর থেকে ১০ লাখ ৫৯ হাজার ৮৯৭ টাকা বায়োমিল প্যাকেট চুরি হয়ে গেছে। চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। প্রশাসনের কাছে আমার দাবি, চোরকে আটক করা হোক। আর চুরি হওয়া পন্য যেন আমি ফেরত পাই। 

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। 

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু