চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
২৮শে মে (বৃহস্পতিবার) সকালে ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় মেডিকেল অডিটোরিয়াম হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমার সভাপতিত্বে এই আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। এসময় আরো উপস্থিত ছিলেন সুমিত ভট্রাচার্য,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু রাশেদ নূরউদ্দিন,দোহাজারী আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানজিমুল ইসলাম,ডাঃ সৈকত ভট্রাচার্য,চন্দনাইশ থানার এস আই রাকিব হাছান,ইপি আর মোহাম্মদ আবদুর রাজ্জাক,স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার,মাষ্টার হাবিবুল্লাহ,অমল কান্তি দে,পরিসংখ্যান মোঃ মহিউদ্দিন,চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল,পূর্বদেশ প্রতিনিধি শাহাদাত হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন,পুষ্টিহীনতা প্রতিরোধে সচেতনতা বাড়াতে জাতীয় পুষ্টি সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য সুষম ও পুষ্টিকর খাবারের প্রাপ্তি নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এমএসএম / এমএসএম
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু