খালিয়াজুরীতে বিআরডিবির দুই দিন ব্যাপি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
সমবায় শক্তি, সমবায় বল এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সুফলভোগী সদস্যদের অংশগ্রহণে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের আওতায় ২৮ ও ২৯ মে খালিয়াজুরী উপজেলা কৃষি সম্প্রসারণ কেন্দ্রে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণের মূল সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা বিআরডিবির জুনিয়র অফিসার (হিসাব) বাবু পল্লব পাল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব এস এম পারভেজ ইকবাল। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে কৃষক সমবায় সমিতি ও মহিলা বিওহীন সমিতির সভাপতি, ম্যানেজার ও সদস্যদের অংশগ্রহণে ক্ষুদ্রঋণ বিতরণ, আদায় ও সঞ্চয় সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া, পুষ্টি ও গবাদিপশু বিষয়ক সেশন পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ভাস্কর তালুকদার এবং কৃষি ও সবজি চাষ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন কৃষি উপ-সহকারী কর্মকর্তা জনাব আলিম উদ্দিন প্রশিক্ষণ কার্যক্রমে বিআরডিবির সকল কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সম্মাননা ও খাবার বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
Link Copied