ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিঝুম দ্বীপের পুকুরে মিলল গৃহবধূর গলা কাটা লাশ


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৫-২০২৫ দুপুর ৪:৫৫

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের শতফুল এলাকায় পুকুর থেকে আমেনা বেগম (৫০) নামীয় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।  গতকাল রাত দশটার দিকে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শতফুল এলাকার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের   পাশের একটি বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহত আমেনা বেগম ওই গ্রামের মোঃ এমরান মাঝির স্ত্রী। তিনি চার মেয়ে ও দুই ছেলের জননী । তাঁর চার মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে এবং দুই ছেলে জেলা শহর মাইজদীতে লেখাপড়া করছে। নিহতের স্বামী মাছের শুঁটকি ও গরু ব্যবসায়ী । ঘরে তারা দু'জনেই (স্বামী-স্ত্রী )থাকতেন । নিহতের স্বামী এমরান মাঝি জানান,  রাত দশটার দিকে তিনি বাড়ি ফিরে দেখেন বসত ঘরের দরজা খোলা , ঘরের ভিতরে রক্ত পড়ে আছে কিন্তু ঘরের ভিতরে  স্ত্রীকে দেখা যাচ্ছে না। তাৎক্ষণিক তিনি মোবাইলে বিভিন্ন জনকে ঘটনাটি জানান এবং চারদিকে খোঁজাখুঁজি করতে থাকেন। । পরে এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে  গলা কাটা  ভাসমান অবস্থায় তার স্ত্রীর মরদেহ দেখতে পাওয়া যায়।বিষয়টি নিশ্চিত করে নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এস আই) আব্দুল মান্নান বলেন,  ওই নারীকে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে । খবর পেয়ে ভোররাতে (বৃহস্পতিবার ) ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে । বৈরী আবহাওয়ার কারণে এখনও লাশ জেলা সদরে পাঠানো সম্ভব হয়নি।‌ হত্যার মূল কারণ এখনো জানা যায়নি।  ‌হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান , নিহতের লাশ পোস্টমর্টেম এর জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে  পাঠানোর প্রস্তুতি চলছে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ