ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে চাকুরি পেলেন ১৫ জন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৯-৫-২০২৫ দুপুর ৪:৫৭

পিরোজপুরে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশেরট্রেইনি রিক্রুট কনস্টেবল কনস্টেবল পদে চাকুরি পেলেন ১৫ জন।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন পিরোজপুরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খাঁন মুহাম্মদ আবু নাসের।
পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে গঠিত তিন সদস্যের নিয়োগ বোর্ডের সমন্বয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ২০২৫ এর চূড়ান্তভাবে উত্তীর্ণ মোট ১৫ জন প্রার্থীর নাম ঘোষনা করা হয়।
এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থী অনেকে আবেগ আপ্লুত হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উত্তীর্ণ সকলকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সহিত দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহবান জানান।
এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ আবদুল হালিম, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) মোসাঃ শারমিন সুলতানা রাখী,সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম