ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বরেন্য সাংবাদিক শাহজাহান কমর স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৫-২০২৫ দুপুর ৪:৫৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কৃতী সন্তান দৈনিক আমাদের সময় পত্রিকার মফস্বল সম্পাদক মোহাম্মদ শাহজাহান কমরের মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাব কার্যালয়ে মঙ্গলবার রাতে আলোচনা সভা
ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বড়লেখা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও আমাদের সময় পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি প্রেসক্লাবের সহ-সভাপতি ইকবাল হোসেন স্বপনের সঞ্চালনায় সভায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রব, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাপ্তাহিক নতুন বড়কন্ঠের সম্পাদক রশীদ আহমদ খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোপাল দত্ত, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, অর্থ সম্পাদক সুলতান আহমদ খলিল, আজাদ বাহার জামালী, তপন কুমার দাস, তাহমিদ ইশাদ রিপন, প্রতিবেদক আশফাক আহমদ, ফয়সাল মাহমুদ, রেদোয়ান আহমদ রুম্মান, সিরাজুল ইসলাম রিপন প্রমুখ।

বক্তারা বলেন- সাংবাদিক শাহজাহান কমর ছিলেন একজন নির্লোভ, নিরহংকারী সাদামনের মানুষ। ছিলেন সাংবাদিকদের বন্ধু-সজ্জন। সম্মান, সফলতার উচ্চ শিহরে পৌঁছানোর নীতি-আদর্শের প্রশ্নে সাংবাদিক শাহজান কমর ছিলেন একজন আপসহীন ব্যক্তি। শুধু সাংবাদিকতায় নয়, সাংবাদিক নেতা হিসেবেও সুনাম কুড়িয়েছেন বড়লেখার গুণী এই সাংবাদিক। ছুটিতে গ্রামের বাড়িতে আসলে প্রতিবারই তিনি স্থানীয় সাংবাদিকদের খোঁজখবর নিতেন। তাদের সাথে মতবিনিময় করতেন। মফস্বলের সাংবাদিকতার নানা কলা-কৌশল নিয়ে কথা বলতেন। তিনি সব সময়ই বলতেন সাংবাদিকদের প্রধান বৈশিষ্ট হচ্ছে নীতি ও নৈতিকতা। 

আলোচনা সভায় মরহুমের ছোটভাই মুড়াউল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সালাউদ্দিন মল্লিকের হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে শোকবার্তা স্মারক তোলে দেওয়া হয়।স্মরণসভা শেষে সাংবাদিক শাহজান কমরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম।

উল্লেখ্য, বরেন্য এই সাংবাদিক মোহাম্মদ শাহজাহান কমর গত ১০ এপ্রিল ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে ৫৬ বছর বয়সে ইন্তেকাল করেন।

এমএসএম / এমএসএম

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক