বগুড়ায় সেনা অভিযানে মাদক ও অস্ত্রসহ ৯ জন আটক
বগুড়ায় মাদক ও অপরাধ দমনে অভিযান জোরদার করেছে সেনাবাহিনী। গত বুধবার (২৮ মে) রাতে শহরের কুখ্যাত মাদক স্পট চকসূত্রাপুর হরিজন কলোনিতে ব্লক রেইড চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ধারালো অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থসহ ৯ জনকে আটক করেছে সেনাবাহিনী।
অভিযান শেষে বৃহস্পতিবার সকালে আটককৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
থানা সূত্রে জানা যায়, আটককৃতরা হলো—চকসূত্রাপুর চামড়াপট্টির শবদুল শেখের দুই ছেলে শামসুল হক চঞ্চল (৫৭) ও মুকুল ইসলাম (৩১), একই এলাকার আরিফের ছেলে আল আমিন (২৩), নূরনবীর ছেলে নূর মোহাম্মদ মন্টি (২৩), মৃত মজিবরের ছেলে হালিম ইসলাম (২৪), মৃত মোখলেছের ছেলে সালাম (৪৫), মৃত লোকমানের ছেলে মিরাজুল শেখ (৪০), মৃত হারুনের ছেলে অপু (২৩) এবং জালালের স্ত্রী হেনা (৪০)।
অভিযানে উদ্ধার হওয়া মাদক ও অস্ত্রের মধ্যে রয়েছে ২২০০ বোতল বাংলা মদ, সাড়ে ৫ কেজি গাঁজা, ১৪ পুরিয়া হেরোইন, মাদক বিক্রির নগদ ৮৫৩২৭ টাকা, ছয়টি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন ফোন, একটি ক্যামেরা, ছয়টি রামদা, চারটি চাকু এবং একটি হাসুয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, চকসূত্রাপুর হরিজন কলোনি দীর্ঘদিন ধরেই মাদক বেচাকেনার কেন্দ্রবিন্দু ছিল। দিনের বেলায় দেখানো হতো স্বাভাবিক জীবনযাপন, আর রাত হলেই শুরু হতো মাদকের রমরমা ব্যবসা।
এ বিষয়ে একজন স্থানীয় বাসিন্দা বলেন, “অনেক দিন ধরেই আমরা এই এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার দেখে আসছি। সেনাবাহিনী যেভাবে অভিযান চালিয়েছে, এতে আমরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছি।”
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ। অভিযান চলমান থাকবে বলেও জানা গেছে সেনাবাহিনী সূত্রে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন