কুমিল্লায় ঝড়ো বাতাসে বরুড়া উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন
ঝড়ো বাতাসে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চারটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এতে উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) মধ্যরাতে ঝড়ের সময় খুঁটিগুলো উপড়ে পড়ার ঘটনা ঘটে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ বরুড়া আল হাসান সকালের সময়'কে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে ৪ টি খুঁটি উপড়ে পড়ে। এই ঘটনায় বরুড়া উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতোমধ্যে ঠিকাদার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কাজ শুরু করেছে, আশা করি সন্ধ্যার মধ্যে কাজ সম্পন্ন করার চেষ্টা করবো।
এই সময় তিনি আরও বলেন সকালেই খুঁটিগুলো সরিয়ে রাস্তা সচল করা হয়েছে। সেখানে একটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও রয়েছে উপজেলার সুষুন্ডা এলাকায়ও একটি বৈদ্যুতিক খুঁটির উপর গাছ পড়ে সেটি ভেঙে পড়েছে। তাছাড়া উপজেলার অন্যান্য কোথাও সমস্যা দেখা গেলে আমরা তা দ্রুত ব্যবস্থা নিব।
পয়ালগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাসেল জানান, গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎ লাইন বিছিন্ন, অদ্য দুপুর ১২ টা পর্যন্ত এখনো লাইন নাই। প্রয়োজনীয় কারও সাথে মোবাইলে যোগাযোগ ও করতে পারছি না। খুঁটি উপড়ে পড়ায় মোবাইল টাওয়ারগুলোতেও নেটওয়ার্ক সমস্যার সৃষ্টি হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার জানান, তিনি বরুড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছেন। দ্রুত সময়ের মধ্যে সংযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর