ভারী বৃষ্টিতে ও পাহাড়ী ঢলে হালদা নদীতে পুরোদমে ডিম ছেড়েছে মা মাছ, চলছে সংগ্রহের উৎসব
এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে পুরোদমে ডিম ছেড়েছে মা মাছ।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়তে শুরু করে, তথ্যটি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আনিনুল ইসলাম।
জানা যায়, হালদা নদীর হাটহাজারী ও রাউজান উপজেলা অংশে ডিম সংগ্রহের উৎসব শুরু হয়েছে। শত শত নৌকা নিয়ে ডিম সংগ্রহকারীরা ডিম আহরণ করছেন। নদীর দুই তীরে মানুষের উপস্থিতি বাড়ছে। মৌসুমের আমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বজ্রসহ বৃষ্টির কারণে নদীতে ঢলের প্রকোপ বৃদ্ধি পায় আর এতে মা মাছ ডিম ছাড়তে শুরু করে।
প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর বৃহস্পতিবার দিবাগত রাত চারটায় জানান, হালদার মা মাছ ডিম ছেড়েছে। তিনি নৌকা নিয়ে নদীতে আছেন। ডিম সংগ্রহ করছেন। প্রচুর পরিমাণে ডিম পাচ্ছেন বলেও জানান তিনি।
হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম জানান, আনুমানিক রাত ২ টা থেকে জোয়ারের সময় হালদা নদীর আমতুয়া অংশে পূরোদমে ডিম ছেড়েছে মা মাছ। পরবর্তীতে ডিম হালদা নদীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ডিম সংগ্রহ করতে পেরে সংগ্রহকারীদের মুখে হাসি ফুটেছে।
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, হালদা নদীতে মা মাছ ডিম ছেড়েছে। তিনি নদীতে আছেন। হাটহাজারী ও রাউজান উপজেলার ডিম সংগ্রহকারীরা নৌকা নিয়ে নদীতে ডিম সংগ্রহ করছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান