ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বহুদলীয় গণতন্ত্র আবার সুপ্রতিষ্ঠিত হবে: মিজানুর রহমান মিনু


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩০-৫-২০২৫ দুপুর ৪:১৩
শহিদ জিয়া গণতন্ত্রের জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। সেই গণতন্ত্র আগামী দিনে আবার সুপ্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু।
 
শুক্রবার (৩০ মে) বেলা ১১টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর শাহমখদুম দরগা শরীফের সামনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
এসময় তিনি বলেন, যে যেভাবেই বলুক না কেনো বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য তাকিয়ে আছে। আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে এবং শহিদ জিয়ার আদর্শের সৈনিকদের আল্লাহ সুযোগ দিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে। 
 
মিনু বলেন, শহিদ জিয়ার আদর্শে ও বেগম খালেদা জিয়ার যে আদর্শে আজকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। উনার নেতৃত্বে বাংলাদেশকে শহিদ জিয়ার মতো আবার স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। 
 
রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা দলের আয়োজনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সঞ্চালনায় ও জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু প্রমূখ উপস্থিত ছিলেন। 
 
এদিকে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে মোহনপুরে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
 
সকাল সাড়ে ১০ টায় মোহনপুর উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু