রায়গঞ্জে ৬ টন সরকারি চাল জব্দ, আটক ৭
সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ৬ টন ন্যায্যমূল্যের সরকারি চাল জব্দ করেছে যৌথবাহিনী। এ ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন- রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর এলাকার মো. মাহফুজ হোসেন (২৫), মো. শাকিল হোসেন (২৮), মো. রাজু (২৫), মো. শরিফ হোসেন (৩৫), মো. আলমগীর হোসেন (৩৬), জাকির হোসেন (৩২) এবং মো. সাইফুল (৩৫)। তাদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা জানান, আটক ব্যক্তিদের নামে মামলার প্রস্তুতি চলমান আছে।
সিরাজগঞ্জ সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, সিরাজগঞ্জ জেলার আর কোথাও গরিব-দুঃখীদের জন্য বরাদ্দ দেওয়া ন্যায্যমূল্যের চাল অবৈধভাবে গুদামজাত করা বন্ধে অভিযান চলবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে