ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ধরলা নদীতে বঁড়শিতে সাত কেজি ওজনের চিতল মাছ ধরা পড়েছে


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৫-২০২৫ দুপুর ৪:১৪
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীতে এক সৌখিন মৎস্য শিকারীর বঁড়শিতে ধরা পড়েছে ৭ কেজি ওজনের চিতল মাছ। 
বৃহস্পতিবার বিকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম সাহেব বাজার এলাকায় ধরলা নদীতে এ বিরাট মাছটি বঁড়শি দিয়ে শিকার করেন শাহবাজার এলাকার মৎস্য শিকারী তোফাজ্জল পোদ্দার (৬০)। বঁড়শিতে বিরাট  মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে  উৎসুক জনতা নদী পাড়ে ভীড় জমায়। 
মৎস্য শিকারী তোফাজ্জল পোদ্দার জানান, ছোটবেলা থেকে বঁড়শি দিয়ে মাছ ধরা তার সখ। তিনি সুযোগ পেলেই বঁড়শি নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরতে। সখের বসে বৃহস্পতিবার সাহেব বাজার এলাকায় ধরলা নদীতে দুইটি ছিপ পাতেন তিনি। কিন্তু দীর্ঘক্ষন বসে থেকেও কোন মাছ শিকার করতে পারেননি তিনি। বিকাল বেলা নিরাশ হয়ে বাড়ী ফিরবেন ঠিক এমন সময় মাছ টোপ গিলে সুতায় টান দেয় মাছটি। অনেক আশা নিয়ে ছিপ ধরে টান দেন শিকারী তোফাজ্জল। আশা পূরণ করে বঁড়শিতে আটকে যায় বিরাট এক চিতল মাছ। জীবনে এই প্রথম বড় মাছ বর্শিতে ধরলাম। কখনো ভাবিনি এতো বড় মাছ পাবো। 

এমএসএম / এমএসএম

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

মহেশখালীর মিঠাছড়ি থেকে থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২জন

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি

লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী

ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ