ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে দুই পক্ষের বিরোধের শান্তিপূর্ণ সমাধান, মধ্যস্থতায় ছিলেন রিপন মুন্সি


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ৩০-৫-২০২৫ দুপুর ৪:১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে দীর্ঘদিন ধরে চলা দুটি পক্ষের বিরোধের অবসান ঘটেছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এক শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমে এই বিরোধের মীমাংসা হয়। মধ্যস্থতার গুরুদায়িত্ব পালন করেন স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক রিপন মুন্সি।

স্থানীয় সূত্রে জানা যায়, টিয়ারা গ্রামের সাবেক চেয়ারম্যান হোসেন আহমেদ ও জাকির মহাজন এবং অপরপক্ষের নেতা আতিকুল ইসলাম শিশুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সামান্য ঘটনা থেকে শুরু হয়ে এই দ্বন্দ্ব গত মে মাসে দুই দফা সংঘর্ষে রূপ নেয়, যেখানে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলাও করেন এর ফলে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছিল।

এই সংকট নিরসনে রিপন মুন্সি নিজ উদ্যোগে উভয় পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খুঁজতে থাকেন। কয়েক দফা আলোচনার পর তাঁর মধ্যস্থতায় বৃহস্পতিবার দুই পক্ষ বৈঠকে বসে এবং একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়।

সমঝোতা বৈঠকে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল করিম। এতে আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুনুর অর রশিদ, কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, বিটঘর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর, নাটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ উদ্দিন, বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ এবং কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল মিয়া।

বৈঠকে উপস্থিত ব্যক্তিরা রিপন মুন্সির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং প্রশংসা করেন। তাঁরা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ