পূর্বধলায় শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ মে) দুপুরে পূর্বধলা পাটবাজার এলাকায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী।তিনি বলেন, “শহীদ জিয়া একজন মুক্তিযোদ্ধা হিসেবে যেমন বীরত্ব দেখিয়েছেন, তেমনি রাষ্ট্রনায়ক হিসেবেও দেশকে দিয়েছেন স্বাধীন চিন্তা ও গণতন্ত্রের ভিত্তি।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ারুল ইসলাম আনার, ইশতিয়াক আহমেদ বাবু, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ আশরাফ হোসেন তালুকদার, বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাহফুজুল হাসান মানার, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান রনক, যুবদলের আহ্বায়ক মোঃ এনামুল হক হলুদ এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবির পাপ্পু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন।অনুষ্ঠান শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে “শহীদ জিয়া অমর হোক”, “খালেদা জিয়া জিন্দাবাদ” প্রভৃতি স্লোগানে মুখরিত হয় পুরো সভাস্থল।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ