সাতক্ষীরায় গুম হওয়া যুবদল নেতা কে ফিরে পেতে বিক্ষোভ সমাবেশ
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া সাতক্ষীরা আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা স. ম আব্দুর রউফের একমাত্র ছেলে সদর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সেলিমকে ফিরে পেতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৯ মে) বিকালে সদর উপজেলা যুবদলের আয়োজনে শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে সমাবেশে মিলিত হয়। জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা'র সভাপতিত্বে, সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুর হাসান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,জেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক আতাউর রহমান,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ওআলিপুর ইউনিয়নের স ম আব্দুর রউফ, আলিপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল ইসলাম, আলিপুর ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান বাদশা,জেলা যুবদলের নেতা আব্দুর আলীম প্রমূখ। এসময়
বক্তারা বলেন, বিগত সময়ে বিএনপিকে দমিয়ে রাখতে হাসিনা সরকার আমাদের অনেক নেতাকর্মীকে গুম করেছে। আজও তাদের খুঁজেও পাওয়া যায়নি। তাদের জন্য পরিবারের লোকজন এখনও অপেক্ষায় রয়েছে। ২০১১ সালের ২৯ শে মে এই দিনে ঢাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সাতক্ষীরার যুবদল নেতা আবু সেলিমকে তুলে নিয়ে যাওয়া হয়। আজ ১৪ বছর পেরিয়ে ১৫ বছরের পদার্পণ হচ্ছে তার কোন সন্ধান মেলেনি। সাতক্ষীরার আবুল সেলিম গুমের পিছনে সাতক্ষীরা আওয়ামী লীগ নেতা শওকত হোসেন জড়িত আছে, তাকে গ্রেফতার করে রিমান্ড নিলে আবু সেলিমকে খুঁজে পাওয়া সম্ভব হবে। তারা আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কথিত আয়নাঘর থেকে গুম হওয়া কয়েকজন ফিরে এসেছে। আমরা সাতক্ষীরার যুবদলের নেতা আবু সেলিমসহ বাকিদেরও ফেরত চাই।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied