গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১৬৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, জলাবদ্ধতায় নগরবাসী
গতকাল থেকে সাগরে গভীর নিম্নচাপের কারণে শুরু হওয়া মাঝারি ও ভারী বৃষ্টিপাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নগরীর প্রধান সড়কসহ বহু অলিগলি পানিবন্দি হয়েছে । দুর্ভোগ বেড়েছে জনজীবনেও। কিছু কিছু জায়গায় দেখা যায় বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা সহ নিম্নআয়ের মানুষের আয় রোজগার স্থবির হয়ে পড়েছে।
কুমিল্লা আবহাওয়া অফিসের ইনচার্জ ছৈয়দ আরিফুর রহমান জানান, বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৩টা থেকে আজ শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১৬৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুমিল্লাজুড়ে ছিলো মাঝারি ও ভারি বৃষ্টিপাত। সেই সঙ্গে ঝড়ো হাওয়াও ছিল কোথাও কোথাও।
এই সময় তিনি আরও বলেন সাগরের লঘু চাপ কেটে গেলেও তার প্রভাব এখনো রয়েছে, আজ একই অবস্থায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকালে সিটি কপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর লাকসাম রোড, জেলা স্কুল রোড, রোইসকোর্স, বিসিক শিল্পনগরী, কুমিল্লা সিটি করপোরেশনে সমনের সড়ক, জেলা স্কুল সড়ক, ঈদগাহ এলাকা, ছাতিপট্টি, কালীয়াজুড়ি,কান্দিরপাড়-রাণীর বাজার সড়ক, ঠাকুরপাড়া-অশোকতলা, শুভপুরসহ নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে গত দুই দিন ধরে দুর্ভোগ বেড়েছে নগর জীবনে। এতে জলমগ্ন সড়কে দুর্ভোগে পড়া বাসিন্দারা কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সায়েম ভূঁইয়া জানান, জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যেই শহরের প্রধান প্রধান খাল খননের প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি খুব শীঘ্রই সিটি কর্পোরেশন জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর