ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোনা মদনে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৩০-৫-২০২৫ বিকাল ৬:৪৫
সারা দেশের ন্যায় নেত্রকোনার মদন উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
 
উপজেলা বিএনপির সভাপতি মো. নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান চন্দন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফ আহমেদ সেকুল,সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম লালু,সাবেক দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম বকুল,যুবদল নেতা মির্জা সারোয়ার জাহান মকুল,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামীম হাসান,কলেজ শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে দেশের শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান