ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

কচাকাটায় শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল


রফিকুল ইসলাম,কচাকাটা photo রফিকুল ইসলাম,কচাকাটা
প্রকাশিত: ৩০-৫-২০২৫ বিকাল ৬:৪৬
 নাগেশ্বরীতে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০মে) কেদার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখা বিএনপির সাংগঠনিক কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারীর সঞ্চালনায় কেদার ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারীর সভাপতিত্বে উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম (ডাবলু), পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক, যুগ্ম আহ্বায়ক এসএম আশরাফুল ইসলাম আপেল, কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল,সাবেক যুগ্ম সম্পাদক নুর সামাদ ব্যাপারী প্রমূখ। 
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি চারণ করে রুহের মাগফেরাত ও তার জীবনাদর্শ ধারণ করে দলীয় নেতাকর্মীকে উজ্জীবিত হওয়ার আহবান জানান। এসময় কেদার ইউনিয়ন বিএনপি ও প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখা সাংগঠনিকের সকল অঙ্গ সংগঠনসহ দলীয় সকল  নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু