ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ১৭ বছর পর পৌরসভায় উন্মুক্ত বাজেট সভায় অংশ নিল ৯টি ওয়ার্ডে ভোটারবৃন্দ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৩০-৫-২০২৫ বিকাল ৬:৫১

নওগাঁর ধামইরহাট পৌরসভা ও ইএসডিও’র যৌথ আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ধামইরহাট পৌরসভার-২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত-বাজেট সভা গতকাল বিকেল সাড়ে ৩ টায় পৌরসভা ভবনে অনুষ্ঠিত হয়। এই প্রথম ৯টি ওয়ার্ডের জনগণকে সম্পৃক্ত করে উন্মুক্ত বাজেট সভায় অংশ নিল ওয়ার্ডের সাধারণ ভোটাররা।
উক্ত উন্মুক্ত-বাজেট সভায় (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোছাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, পৌরসভার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি, ইএসডিও কর্মীবৃন্দসহ আরো অনেকে। ওয়ার্ড সভার চাহিদা ও স্থায়ী কমিটির প্রস্তাবনা সমূহের আলোকে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।
মোট ঘোষিত বাজেটের পরিমাণ ৫ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার যা গত বছরে তুলনায় ১২.৬৮% বৃদ্ধি পেয়েছে। সভায় অংশগ্রহণকারীগণের মধ্যে মতামত ব্যক্ত করেন সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশিষ কুমার সরকার, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, পিআইও মনসুর আলী, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, প্রধান শিক্ষক আব্দুর রহমান, ইএসডিওর গোফরইমপ্যাক্ট কর্মসূচীর প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী, মিডিয়া প্রতিনিধি ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সম্পাদক মাসুদ সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সম্পাদক আবু মুছা স্বপন, সিনিয়র সাংবাদিক হারুন আল রশীদ, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সমাজসেবক আব্দুর রউফ, শিক্ষক বেলাল হোসেন প্রমুখ। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন