জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মেনে নেবে না : নবীউল্লাহ নবী
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, সাধারণ মানুষের দাবি এখন একটাই, সেটি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন। অথচ এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে এই টালবাহানা জনগণ মেনে নেবে না।
শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীর ৬৪ নং ওয়ার্ড (পূর্ব) বিএনপি'র আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীউল্লাহ নবী বলেন, দেশের গণতন্ত্র আজও হুমকির মুখে। অনতিবিলম্বে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এই সরকারের প্রধান দায়িত্ব। বিগত ১৬ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। তাই শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে আমাদের শপথ হোক- তাঁর আদর্শ বুকে ধারণ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে প্রতিষ্ঠিত করেছেন বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদ। তিনি মহান স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। শহীদ জিয়া আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি। তাঁর অবদান এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এসময় যাত্রাবাড়ী থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা