টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আগুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে ১২ জন পর্যটককে নিয়ে ‘রাহাবার’ হাউজবোটটি নিলাদ্রিতে আসে রাত্রিযাপনের উদ্দেশে। পরে মোবাইল চার্জার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং হাউজবোটটির প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পর্যটকরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।
পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে আশপাশের অন্য হাউজবোটগুলো দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। আগুন লাগার পরে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে নৌকার আশপাশে আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। স্থানীয়দের চোখের সামনে রাহাবার নামের হাউজবোটটি পুড়ে যায়।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়েছি। আমাদের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৌকাটির ৮০ শতাংশ আগুনে পুড়ে গেছে।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০