ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

মাতৃত্বকালীন ভাতা আত্মসাতের সংবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি অভিযুক্ত সাব্বিরের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৫-২০২৫ দুপুর ১:১৯

মৌলভীবাজার জেলার জুড়ীতে মহিলা বিষয়ক অফিসের খন্ডকালীন এক কর্মকর্তার বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে। হতদরিদ্র ১৫/২০ জন মা মাতৃত্বকালীন ভাতার টাকা না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন। অভিযুক্ত ওই কর্মকর্তা বেশ কয়েকবছর ধরে অফিসে খন্ডকালীন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত থাকা অবস্থায় নিজেই প্রাইম ব্যাংকের এজেন্ট শাখা এনে ওই শাখায় হতদরিদ্র মহিলাদের অ্যাকাউন্ট খুলে প্রতারণা করে তাদের মাতৃত্বকালীন ভাতার  টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। 

এ নিয়ে সংবাদ প্রকাশ করায় জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি, জুড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক সকালের সময় ও বিডি ২৪ লাইভ জেলা প্রতিনিধি, মাইটিভি ও ডেইলি অবজারভার পত্রিকার জুড়ী প্রতিনিধি ও সিলেট বিডিনিউজ টোয়েন্টিফোর লাইভ'র সম্পাদক মনিরুল ইসলাম কে হত্যার হুমকি দিয়েছে অভিযুক্ত সাব্বির আহমেদ।

জানা যায়, কয়েকদিন থেকে জুড়ী উপজেলার মোবাইল ব্যাংকিং ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সরকার থেকে প্রাপ্য মাতৃত্বকালীন ভাতা গ্রাহকগন অভিযোগ করে আসছিলেন যে, তাদের টাকা জুড়ী উপজেলা মহিলা বিষয়ক অফিসের লোকদের মাধ্যমে আত্মসাৎ করে নিয়ে যাওয়া হচ্ছে। এনিয়ে সাংবাদিক মনিরুল ইসলাম সহ গনমাধ্যম কর্মীরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে এরকম বিষয় অনুসন্ধান করার এক পর্যায়ে গত ২৮ মে বুধবার দুপুরে উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখে ভূক্তভোগী প্রায় ১৫জন মহিলার ভিডিও বক্তব্য নেন। তারা মহিলা বিষয়ক অফিসে কর্মরত লোকদের দায়ী করে বক্তব্য দেন। নিয়মানুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা সুজা দৌলার সাথে সাক্ষাত করে এ বিষয়ে তার বক্তব্য নিতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। এ নিয়ে ভূক্তভোগী মহিলাদের বক্তব্য ও সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য দিতে না চাওয়ার ভিডিওসহ একটি ভিডিও সংবাদ প্রচার করি। সংবাদ প্রচারের পর ৩০ মে শুক্রবার অনুমান সাড়ে তিন ঘটিকার সময় ০১৭১৭৭২১৯৮২ ও ০১৭২৩৪৪৬১১৩ এই দুই নাম্বার থেকে অভিযুক্ত সাব্বির আহমেদ নামে একজন আমাকে ফোন দিয়ে সংবাদ কেন প্রচার করলাম তা উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দা দিয়ে কুপিয়ে প্রাণে হত্যার হুমকি দেন। অভিযুক্ত  সাব্বির আহমেদ (৩৩) জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল গ্রামের মৃত সামছ উদ্দিনের ছেলে। 

অভিযুক্ত সাব্বিরের করা ভিডিও নিউজে শত শত মানুষ তার অপকর্মের বিরুদ্ধে কমেন্ট করে তার বিচার দাবি করেছেন। 

এ বিষয়ে সাংবাদিক মনিরুল ইসলাম জানান, আমি হুমকির কল রেকর্ড করে জুড়ী থানার অফিসার ইনচার্জের অফিসিয়াল নাম্বার ০১৩২০১১৯৯৩১ এ প্রেরণ করেছি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি।

হুমকির বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, হত্যার হুমকির অডিও শুনেছি। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু