মেহেরপুরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ আম গাছ থেকে উদ্ধার
আজ ৩১ মে (শনিবার) সকালে ৭ টার দিকে এলাকা বাসী আমগাছে একটি মরদেহ দেখে গাংনী থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
ঘটনার সূত্রে জানা গেছে যে, মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি বাগানপাড়া এলাকায় আমগাছ থেকে হাবিবুর রহমান (৫০), পিতা- আব্দুল দলিল নামে এক মুদি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানিয়েছে হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে মুদির দোকান করে আসছিল।
এটা কি আত্মহত্যা না অন্য কোন কারণে এই ঘটনা ঘটেছে তা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মেহেরপুর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন হাবিবুর রহমান একজন ভালো মানুষ দীর্ঘদিন ধরে মুদি দোকান করে আসছিল । তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা আমরা বলতে পারছি না। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পুলিশ আরো জানিয়েছে মানসিক অশান্তি না অন্য কোন কারণে এই ঘটনা ঘটেছে তা আমরা তদন্ত করার পরেই বলতে পারব।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ