মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত, আহত ২
মানিকগঞ্জের হরিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দীপক দেবনাথ (২১) নামে এক যুবকের মুৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হরিরামপুর-বালিরটেক আঞ্চলিক সড়কের বলড়া ইউনিয়নের আমিন ব্রিকস সংলগ্ন পিপুলিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপক দেবনাথ (২১) চালা ইউনিয়নের রাজরা (লাউতা) গ্রামের দীলিপ দেবনাথের ছেলে। আহতরা হলেন, বলড়া ইউনিয়নের আদাসুরি গ্রামের জলিলের ছেলে আব্দুল্লাহ (২৪) এবং দেলোয়ারের ছেলে সিয়াম (১৯)।
স্থানীয়রা জানান, দীপকের বাবা লাউতা বাজারে ছোট্ট একটি রুটির দোকান করেন। দীপক লেখাপড়ায় মেধাবি হওয়ায় তার চাচারা তাকে লেখাপড়ায় সহায়তা করেছে। এদিকে সংসারের হাল ধরতে নিজেও একটি এনজিওতে চাকরি শুরু করে। ফিল্ড এ কাজ করবে তাই কয়েক মাস আগে মোটরসাইকেল চালানো শিখেছে। শুক্রবার ৮০ সিসির ছোট মোটরসাইকেল চালিয়ে বলড়া যাচ্ছিলো দীপক। পথে উল্টো দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে দীপকের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মুমিন খান, শুক্রবার সন্ধ্যায় হরিরামপুর থেকে বলড়াগামী এবং বলড়া থেকে হরিরামপুরগামী মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে জরুরি বিভাগের চিকিৎসক দীপককে মানিকগঞ্জ রেফার করার কথা বললেও পরিবারের লোকজন ঢাকার বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রাতে সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার