ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩১-৫-২০২৫ দুপুর ২:১৭

'তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র‍্যালী ডিসি চত্বর এলাকা থেকে শুরু হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। 

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ, তানভিরুল আলম, মাহবুবুল হক, সিভিল সার্জন অফিসের শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা চৈতী রায়, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, এনজিও প্রতিনিধি সুজন কুমার মন্ডল প্রমুখ। 

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের প্রায় ৫০ জন  ছাত্রী অংশ গ্রহণ করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে পুরষ্কৃত করা হয়। ১ম স্থান অর্জন কারি ৫ হাজার,২য় স্থান ৪ হাজার এবং ৩য় স্থান ৩ হাজার টাকা পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার