ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বিএনপির দুই নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৩১-৫-২০২৫ দুপুর ৩:১২
যশোরের অভয়নগরে থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ সাথী ও নওয়াপাড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আকরাম আক্তার কোরাইশী পাপ্পুর নামে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০মে (শুক্রবার) প্রেমবাগ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে প্রেমবাগ গেট চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল প্রেমবাগ বাজার থেকে বের হয়ে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
প্রেমবাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর বিশ্বাসের সভাপতিত্বে এবং থানা ছাএদলের সুগ্ম আহবায়ক আল-মামুন ও শাহীন পারভেজের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান সুজা, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম বিশ্বাস, পৌর ৫নং ওয়ার্ড বিএপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান উজ্জ্বল, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অনিক রহমান জুয়েল, নওয়াপাড়া পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নয়ন হোসেন, জেলা ছাত্রদলের সদস্য আজাদ খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি তানভীর আহমেদ, যুবদল নেতা সিরাজুল ইসলাম, সদস্য সচিব ইবাদুল ইসলাম, থানা ছাত্রদলের সদস্য মুক্তাদির রহমান, প্রেমবাগ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিপন হোসেন প্রমূখ। সমাবেশ শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
 

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার