ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঢাকার রাস্তায় জলাবদ্ধতা, ভোগান্তিতে সাধারন মানুষ


আমির হামজা ভূঁইয়া photo আমির হামজা ভূঁইয়া
প্রকাশিত: ৩১-৫-২০২৫ দুপুর ৩:১৫

ঢাকা বাংলাদেশের রাজধানী যেখানে বর্তমানে মানুষের বসবাসের সংখ্যা প্রায় ২ কোটিরও বেশি। যা মেগা সিটি হিসেবে স্বীকৃত পেয়েছে, ঢাকাকে ২ টি সিটিতে ভাগ করে দেওয়া হয়েছে, দুই সিটি মিলে একটা শহর। 

কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এই ছোট শহরে সামান্য বৃস্টি হলেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা যায়, পানি নিস্কাশনের সু-ব্যাবস্থা না থাকায় এই জলাবদ্ধতার সৃস্টি, নগরে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ছোট বড় অনেক খাল ছিল যা এখন প্রভাবশালী ব্যাক্তিদের দখলে, নগরের খালগুলো ছোট ড্রেনে পরিনত হয়েছে, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন দ্রুত সময়ের মধ্যে সরকার দখলকৃত খাল উদ্বার করে পানি নিষ্কাশনের ব্যাবস্থা করবে। তবে গত দু দিনে সামান্য বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা যায়, যা মানুষের চলাচলের ব্যাঘাত ঘটে, ভারি বৃষ্টি হলে ২/৩ দিন পর্যন্ত মানুষ জলাবদ্ধতায় আটকে থাকে! যা নগরবাসীর জন্য এক অভিশাপে পরিনত হয়েছে। উন্নত বিশ্বে দেখা যায় (মালয়েশিয়া) প্রচুর বৃস্টি হওয়া সত্তেও কোথাও জলাবদ্ধতা বা পানি জমে যায় না। সৌদি আরবে কোন খাল বা নদী নাই তার পরেও সে খানে হয়না, তাদের পানি নিস্কাশন ব্যাবস্থা অনেক ভাল, এ ব্যাপারে সৌদি সরকার এবং জনগন সর্বদা সচেতন। নগরের জনগনের অসচেতনতাও এই জলাবদ্ধতার কারণ, জনগনের ফেলে দেয়া ময়লা নির্ধারিত স্থানে ফেলা হচ্ছেনা বলে দাবি অনেক বিশ্লেষকের। যার কারণে শহরের ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকেনা, এ ব্যাপারে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে বলে মনে করেন অনেক বিশ্লেষক। গত অর্থবছরে ঢাকার দু সিটিতে ৩ হাজার কোটি টাকা বাজেট থাকলেও জলাবদ্ধতা দুরিকরণ সম্ভব হয়নি, যা এখনো নগর বাসীর জন্য এক অভিশাপ বলে মনে করেন জনগন। জনগনের চাওয়া সরকারের কাছে একটাই এই জলাবদ্ধতা থেকে তাদেরকে মুক্ত করে দেয়া।

এমএসএম / এমএসএম

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান