বাঘা থানা পুলিশের অভিযানে আটক ৩
রাজশাহীর বাঘা থানা পুলিশ বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে ৩জন। শুক্রবার (৩০ মে) বাঘা থানার নিয়মিত মামলার আসামী মোঃ শামীম (৩৪), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস সরকার দক্ষিন মিলিক বাঘা।
চুরি মামলার আসামী মোঃ আমির হামজা (৬৫)পিতা-মৃত ওরাজ প্রাং, সাং- বাউসা চকরপাড়া।
নিবারণমূলক আটককৃত আসামী মোঃ আমিরুল ইসলাম (৩০), পিতা- মোঃ আবতাব মন্ডল আড়ানী সাহাপুর, থানা- বাঘা।
অপরদিকে উপজেলাধীন মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর মাটিপাড়া এলাকায় একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এবিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার ৩০ মে দুপুর অনুমান ২.৩০ ঘটিকার সময় ভিকটিম রনি (২৫), পিতা- মোঃ আরমান আলী, মনিগ্রাম ইউপির হরিরামপুর মাটিপাড়া এলাকায় সবার অজান্তে জনৈক লালন হোসেন এর আমবাগানে গিয়ে ডালের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে অপমৃত্যু মামলা রুজু পূর্বক লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে প্রেরন করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আছাদুজ্জামান বলেন, বিভিন্ন মামলায় ৩জনকে আটক করা হয়েছে। মনিগ্রাম এলাকায় প্রাথমিক ধারণায় আত্মহত্যা ঘটনাতে একটি ইউডি মামলা ও লাশ রামেক পাঠানো হয়েছে। আজ শনিবার (৩১মে) সকালে আটককৃত দের বিজ্ঞান আদালতে প্রেরণ করা হয়েছে ।
এমএসএম / এমএসএম
বড়লেখায় পৌর মার্কেটের ছাদ ধসে আহত ৩, ভবন পরিত্যক্ত ঘোষণার দাবি
নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২