ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চৌগাছায় দ্বিতীয় দিনের মত শহিদ জিয়ার ৪৪তম শাহাদৎ বার্ষিকীতে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৩১-৫-২০২৫ দুপুর ৪:৪৬
 দ্বিতীয় দিনের মত যশোরের চৌগাছায় শহিদ জিয়ার ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলামের সার্বিক তত্বাবধানে মৃত্যুবার্ষিকীতে কুরআন খতম, আলোচনা সভা, মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হয়।
শনিবার সকালে ঐতিহ্যবাহি সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গরু ও ছাগল জবাই দিয়ে খাবার তৈরী করা হয়, চলতে থাকে হাফেজ শিশুদের দিয়ে কুরআন খতম। জহরবাদ একই স্থানে আলোচনা সভা, মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, বিএনপি নেতা প্রভাষক জহুরুল ইসলাম, মাষ্টার আলী আকবর, কবির হেসেন বাবলু, খাইরুল ইসলাম, জহুরুল ইসলাম বাবু, মাষ্টার শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ, আতিয়ার রহমান, সাজ্জাদ হোসেন, মাষ্টার মহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল হাই, আমিনুর রহমান, রবিউল ইসলাম, প্রভাষক মোফাজ্জেল হোসেন, প্রভাষক খাইরুল ইসলাম, কামরুল ইসলাম, ইতালি প্রবাসি বিএনপি নেতা আফিল উদ্দিন দফাদার, টিপু সুলতান, শান্তি মিয়া, বিএম আইনাল, আব্দুল মমিন, ভুট্টো খান, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু, আমজামতলা মডেল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা মহিলাদল নেত্রী আলেয়া বেগম, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, যুবনেতা কামাল আহমেদ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক ফুল মিয়া, উপজেলা কৃষকদলের সভাপতি আজগার আলী, সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ছাত্রদলনেতা বিএম বাবু, ইমরান নাজির, আল বুরুজ, রুবায়েত হোসেন, ইমরান হোসেনসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন পাঁচনামনা পৌর জামে মসজিদের ইমাম মাওঃ শাহিনুর রহমান, দোয়া শেষে নেতৃবৃন্দ খাবার বিতরণ করেন।
এ দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে ও পৌরসভার ওয়ার্ড ওয়ার্ডে শহিদ জিয়ার শাহাদৎ বার্ষিকীতে দুস্থ্যদের খাবার বিতরণ করা হয়েছে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। 

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ