কুমিল্লা পলিটেকনিকে বৃহত্তর দাউদকান্দি ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠিত
কুমিল্লাস্থ বৃহত্তর দাউদকান্দি (দাউদকান্দি, মেঘনা, তিতাস) ছাত্রকল্যাণ পরিষদের অধীনে কুমিল্লা পলিটেকনিকস্থ বৃহত্তর দাউদকান্দি(দাউদকান্দি-মেঘনা-তিতাস) ছাত্রকল্যাণ পরিষদের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে।আজ শনিবার (৩১মে) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গনে একটি সেবামূলক অনুষ্ঠানে
সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব বোরহান উদ্দিন ভূঁইয়ার সুপারিশক্রমে কেন্দ্রীয় সভাপতি মাজহারুল ইসলাম হানিফ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট রাসেল আহমেদ রাফি এই কমিটি অনুমোদন করেছেন।
উক্ত কমিটির সভাপতি হয়েছেন ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী রাকিব হোসেন, সহ-সভাপতি মোঃ রায়হান (সিভিল) ও মোঃ শাওন (ইলিক্ট্রিক্যাল), সাধারণ সম্পাদক হয়েছেন সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী যুবায়ের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আহমেদ (ম্যাকানিক্যাল), সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হোসেন (সিভিল), মোঃ জুবায়ের হোসেন (সিভিল), দপ্তর সম্পাদক মোঃ আবু সিদ্দিক (ইলেক্ট্রনিকস), এবং মোঃ ফারহান আহমেদ (সিভিল)।
নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ২ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
ছাত্রদের কল্যাণে গঠিত এই পরিষদ বৃহত্তর দাউদকান্দি অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এই কমিটি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে এবং তাদের স্বার্থ রক্ষায় কাজ করবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ