কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে হাঁটু পানিতে বসে ভর্তি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর ডিগ্রি শাখার কলাভবনে হাঁটু পানিতে বেঞ্চে বসে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে কুমিল্লায় স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা।
শনিবার (৩১ মে) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি শিক্ষকরাও হাঁটু পানিতে পরীক্ষার দায়িত্ব পালন করছেন। কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছেন ৪ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী। বৃষ্টিতে পানি জমেছে ভিক্টোরিয়া কলেজে। এদিন সকালে স্নাতক (অনার্স) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শুরুতে বৃষ্টি না থাকলেও শেষে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা।
সাগরে গভীর নিম্নচাপের কারণে ভারী বর্ষণে হাঁটু থেকে কোমরসমান পানিতে ডুবে যায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস। বর্ষাকালে কলেজ ক্যাম্পাসের পরিবেশ একেবারেই অনুকূলে থাকে না। বিশেষ করে, ছাত্রাবাসগুলোর অবস্থা নাজুক হয়ে ওঠে। টানা বৃষ্টিতে ক্যাম্পাসের বিভিন্ন ভবনের নিচতলায় পানি উঠে যায়। এ কারণে শিক্ষার্থীরা বাধ্য হয়ে হল ছেড়ে বন্ধুদের মেস বা নিজ বাড়িতে চলে যান।
আগের দুই দিনের টানা বৃষ্টিতে এ সমস্যা ফের দেখা দিয়েছে। রসায়ন ভবন থেকে মিলেনিয়াম ভবন, বিজ্ঞান ভবন-২, লাইব্রেরি ভবন এবং কলাভবনের নিচতলায় পানি জমেছে। ২ নম্বর গেট থেকে কলা ভবন পর্যন্ত রাস্তাজুড়েও পানি। শিক্ষার্থীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি রোগ-ব্যাধির আশঙ্কা তৈরি করেছে।
কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া জানান, জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। মেঝে উঁচু করলেও কোনো সুফল পাওয়া যায়নি। আশপাশের হাউজিং এলাকা ও বিসিকের পানির কারণে কলেজের পুকুরে পানি ঢুকে যায়। আমাদের কলেজ নিচু জায়গায় হওয়ায় এ সমস্যা লেগেই থাকে। আমরা চারদিক থেকে বাউন্ডারি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি, যা হলে আশপাশের পানি প্রবেশ বন্ধ হবে। আশা করছি, প্রকল্পটি বাস্তবায়িত হলে সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ