ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

পীরগঞ্জে হাটে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা


 পীরগঞ্জ প্রতিনিধি photo পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ২:২১

ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে জেলার হাট বাজারগুলোতে ততই বাড়ছে বেচাকেনা। এ বছর কিছুটা কম দামে পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে পশু পালনে খরচ বেশি হলেও আশানুরূপ দামে পশু বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ ব্যাপারিদের। 

সরেজমিনে গিয়ে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কলেজ বাজার   পশুর হাট ঘুরে দেখা যায়, এবার হাটে দেশি গরুর সরবরাহ বেশি। অনেক খামারি তাদের খামারের গরু নিয়ে হাটে এসেছেন। গত বছরের তুলনায় এবার গরু প্রতি প্রায় ১০-২০ হাজার এবং প্রতি ছাগলে ৩-৫ হাজার টাকা কম। 

খামারিরা বলেন, “একটা গরু বড় করতে আট-দশ মাস লেগে যায়। খাবার, ওষুধ, পরিচর্যা সব মিলিয়ে অনেক খরচ। এখন হাটে এসে দেখি, যে দামে বিক্রি হচ্ছে তাতে খরচই ওঠে না।” 

গড়েয়া এলাকার গরু বিক্রেতা ইমরান বলেন, “এবার মানুষের হাতে টাকা নাই। মানুষ আলু ও মরিচ করে লস খাইসে। তাই এবার গরুর দাম নাই। গতবার তিন মণ ওজনের যে গরু বিক্রি করেছি ৮০-৯০ হাজার এবার ওই গরু বিক্রি করলাম ৭০ হাজার টাকায়।”

এদিকে গত বছরের তুলনায় কম দামে পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। মোহাম্মদপুর এলাকার মাসুম কাতিহার পশুর হাটে ছেলেকে নিয়ে গরু কিনতে এসেছেন। তিনি বলেন, “বাজারে যদিও থার্ড পার্টি দৌরাত্ম বেশি সরাসরি মূল মালিকের কাছ থেকে গরু কেনা কষ্টকর। তারপরও অন্যান্যবারের তুলনায় আমার কাছে মনে হয়েছে বাজার দাম কম। যে বাজেট নিয়ে এসেছিলাম সেই অনুযায়ী গরু নিতে পেরেছি।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও জেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে ৭৫ হাজার, সে জায়গায় পশু লালন-পালন করে প্রস্তুত করা হয়েছে প্রায় ৯১ হাজার। যা চাহিদার তুলনায় প্রায় ১৬ হাজার পশু বেশি রয়েছে।

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু